ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১২:২০:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩ রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চাই : মার্শা বার্নিকাট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৩৩ পিএম, ২৯ জুন ২০১৮ শুক্রবার

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সেই নির্বাচন আয়োজনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন হবে।


আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে মার্শা বার্নিকাট এসব কথা বলেন।



বার্নিকাট বলেন, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে ‘বাংলাদেশ সরকার সফল হবে। যে নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে।



সম্প্রতি অনুষ্ঠিত খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছে বিএনপি। গণমাধ্যামে প্রকাশিত এ সব খবরে উদ্বেগ প্রকাশ করেন এই কূটনীতিক। 

 

গাজীপুর সিটি কর্পোরেশন নিয়ে বার্নিকাট বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। তবে এই নির্বাচনে কোনো কোনো জায়গায় অনিয়ম হলেও নির্বাচনে কোনো সহিংসতা হয়নি। সহিংসতা না হওয়াটা খুব ইতিবাচক। আর সিটি কর্পোরেশন  নির্বাচন আগামী জাতীয় নির্বাচন কেমন হবে, তার ইঙ্গিত বহন করে।

 

এক প্রশ্নের উত্তরে মার্শা বার্নিকাট বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করছে। এই সমস্যার শুরু থেকেই যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে এবং বিভিন্ন উদ্যোগও নিয়েছে।

 

তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে। সমস্যার ধরণ নিয়েও আমাদের গভীর পর্যবেক্ষণ রয়েছে। রোহিঙ্গা সংকট কঠিন হলেও এই সমস্যার সমাধান সম্ভব এবং তা হবে।

 

বার্নিকাট বলেন, বাংলাদেশের পোশাক খাতের কর্মপরিবেশ নিয়ে অনেক অগ্রগতি হয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যম এই নিয়ে সারা বছর ধরে নেতিবাচক খবর পরিবেশন করে আসছে। এ নিয়ে সব সময় নেতিবাচক খবর পরিবেশন করাটা ঠিক নয়।



ডিকাব সভাপতি রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ মিশু।