ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:০০:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

বাংলাদেশে কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকলস

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ এএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে কানাডার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন লিলি নিকলস।গত সপ্তাহে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলেনি জলি মোট ১৭ জন কূটনীতিকের নতুন দায়িত্ব ঘোষণা করেন। এরমধ্যে বাংলাদেশের জন্য নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন লিলি নিকলস।

লিলি নিকলস বর্তমানে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উন্নয়ন গবেষণা ও শিক্ষা) হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি দীর্ঘদিন জাতিসংঘের অর্থনীতিবিদ হিসেবে সেন্ট্রাল আমেরিকা এবং নিউইয়র্কে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বর্তমান হাইকমিশনার বেনোই প্রেফনটেইনের ভারতের বেঙ্গালুরে কানাডা মিশনের কনস্যাল জেনারেল হিসেবে যোগ দেবেন।