বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় টাওয়ার হ্যামলেটসের স্পিকার
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৪৩ পিএম, ১২ জানুয়ারি ২০১৮ শুক্রবার
সফররত লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার সাবিনা আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন বিশেষ করে শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে আমি খুবই বিস্মিত।’
তিনি আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রথম বাংলাদেশী নারী কাউন্সিলর সাবিনা আক্তার বলেন, তিনি গতকাল জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেছেন এবং সংসদে লিডার অব দ্য হাউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারফরমেন্সে অভিভূত হন।
টাওয়ার হ্যামলেটস স্পিকার প্রধানমন্ত্রীকে জানান, তার এলাকায় প্রায় এক লাখ বাঙালির বসবাস এবং তারা সেখানে বেশ কয়েকটি বাঙালি স্কুল পরিচালনা করছেন।
সাবিনা আক্তার জানান, দুই দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়েই তার বাংলাদেশ আগমণ।
প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ী হয়ে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে টাওয়ার হ্যামলেটস লন্ডনের স্পিকার হওয়ায় সাবিনা আক্তারকে অভিনন্দন জানান।
টাওয়ার হ্যামলেটসে এবং লন্ডনে বাংলাদেশী সম্প্রদায়ের কল্যাণে সাবিনা আক্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেও প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
শিক্ষা খাতের উন্নয়নে তার সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সকল পর্যায়ে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে পৃষ্ঠপোষকতা প্রদান করছি।’
প্রধানমন্ত্রী প্রাথমিক স্কুল পর্যায়ে তার সরকারের দেয়া ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, প্রত্যেক মাসের শেষে এই বৃত্তির টাকা তাদের মায়েদের মোবাইল ফোনে চলে যাচ্ছে। স্কুলে টিফিন প্রদানে সরকারের কর্মসূচিকে এগিয়ে নেয়ার জন্য স্থানীয় জনগণ এগিয়ে এসেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
সন্ত্রাস এবং জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের বিস্তারিত পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, তার সরকার এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে গণসচেতনতামূলক কর্মকান্ডের অংশ হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার জনগণ যেমন শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং ধর্মীয় নেতৃবৃন্দকে এর সঙ্গে সম্পৃক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা এ ব্যাপারে জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন শেকিল চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
গত বছরের ১৭ মে সাবিনা আক্তার টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর নির্বাচিত হন।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







