ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২:১২:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

‘বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করছে’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:২৭ এএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের বিষয়ে সহানুভূতিশীল। স্থানীয়রা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করছে।’

আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) আঞ্চলিক প্রতিনিধি ও সমন্বয়ক জেমস লিনচের সঙ্গে সাক্ষাৎকালে স্পিকার এসব কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। এখন প্রয়োজন মিয়ানমারের আন্তরিকতা। রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে প্রত্যাবর্তনে জনমত সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেন তিনি।’ এসময় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য ইউএনএইচসিআরকে ধন্যবাদ জানান স্পিকার।

সাক্ষাৎকালে আঞ্চলিক প্রতিনিধি জেমস লিনচ বলেন, ‘বাংলাদেশের বর্তমান সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি রোহিঙ্গা ইস্যুতে সব সময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ।’

এই বিভাগের জনপ্রিয়