ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৭:৫৫:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

বাইডেনের পোষা কুকুর চ্যাম্প মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০১ পিএম, ২১ জুন ২০২১ সোমবার

বাইডেনের পোষা কুকুর চ্যাম্প মারা গেছে

বাইডেনের পোষা কুকুর চ্যাম্প মারা গেছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘদিনের পোষা কুকুর চ্যাম্প মারা গেছে। দীর্ঘ প্রায় ১৩ বছর বাইডেনের সঙ্গি ছিল চ্যাম্প। সে ছিল জার্মান শেফার্ড। 

জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন এক ঘোষণায় তাদের প্রিয় কুকুরের মৃত্যুর খবর জানান।

এক টুইট বার্তায় বাইডেন লিখেছেন, ‘আজ আমার পরিবার আমাদের প্রিয় সঙ্গি  চ্যাম্পকে হারিয়েছি। তাকে সবসময় স্মরণ করব।’ 

হোয়াইট হাউসে বাইডেন পরিবারের সঙ্গে চ্যাম্পসহ দুটি জার্মান শেফার্ড কুকুর ছিল। বর্তমানে সেখানে মেজর নামে আরও একটি জার্মান শেফার্ড রয়েছে। মেজরই প্রথম কুকুর হিসেবে আশ্রয়কেন্দ্র থেকে হোয়াইট হাউসে থাকা শুরু করে।
- বিবিসি।