বাইডেনের শপথে থাকা ২০০ নিরাপত্তারক্ষীর করোনা পজিটিভ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিরাপত্তায় নিয়োজিত থাকা অন্তত ২০০ ন্যাশনাল গার্ড সদস্যের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে বাইডেনের শপথ গ্রহণে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন নিরাপত্তা জারি ছিল। ক্যাপিটল ভবনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনায় এক নিরাপত্তা সদস্যসহ ৫ জন নিহত হয়। সে কারণেই বাইডেনের শপথে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে সবচেয়ে বেশি নজর দিয়েছে নিরাপত্তা বাহিনী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ন্যাশনাল গার্ডে করোনায় আক্রান্ত সদস্যের সংখ্যা বাড়তে পারে। গত কয়েকদিনে রাজধানী ওয়াশিংটনে ২৫ হাজারের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন ছিল।
ন্যাশনাল গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সদস্যরা সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের নির্দেশনা অনুসরণ করছে। এর আওতায় প্রতিদিন তারা যখন বাড়ি থেকে বের হচ্ছে এবং বিভিন্ন শহরে যাচ্ছে তখন তাদের দেহের তাপমাত্রা মাপা হয় এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়।
আগামী ৫ থেকে ১০ দিনের মধ্যেই প্রায় ১৫ হাজার নিরাপত্তা সদস্য ওয়াশিংটন ছাড়বেন বলে জানানো হয়েছে। এছাড়া চলতি মাসের শেষ পর্যন্ত ন্যাশনাল গার্ডের প্রায় ৭০ হাজার সদস্য ওয়াশিংটনেই অবস্থান করবেন বলে জানা গেছে। অপরদিকে আরও আগামী মার্চ পর্যন্ত প্রায় ৫ হাজার সেনা সেখানে অবস্থান করবেন। তবে সময় এবং সেনা সদস্যের সংখ্যায় পরিবর্তন আসতে পারে বলেও জানানো হয়েছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










