ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১০:৫১:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০

বাগানবাড়ি বস্তির আগুন পুরো নিয়ন্ত্রণে আসেনি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

বাগানবাড়ি বস্তির আগুন পুরো নিয়ন্ত্রণে আসেনি

বাগানবাড়ি বস্তির আগুন পুরো নিয়ন্ত্রণে আসেনি

রাজধানীর মিরপুর-১৪ নম্বর বাগানবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। গণমাধ্যমকে নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ১২টা ৩০ মিনিটে মিরপুর-১৪ নম্বর বাগানবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোট ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ১টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও কোথাও কোথাও আগুন জ্বলছে। 

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের সঠিক তথ্য জানা যায় নি।