ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১:২৮:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

বাড়ি থেকে রিপোর্টিং, বিড়ম্বনায় এক নারী সংবাদিক (ভিডিও)

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

বাড়ি থেকে রিপোর্টিং, বিড়ম্বনায় এক নারী সংবাদিক

বাড়ি থেকে রিপোর্টিং, বিড়ম্বনায় এক নারী সংবাদিক

বাড়িতে থেকে অফিসের কাজ করতে গিয়ে মহাবিড়ম্বনায় পড়লেন এক নারী সাংবাদিক। লাইভ নিউজ দিচ্ছিলেন তিনি, ঠিক এ সময় খালি গায়ে ক্যামেরায় চলে এলেন ওই সংবাদিকের বাবা। তারপর কী পরিস্থিতি তৈরি হল দেখুন ভিডিওতে।

আমেরিকার সানকোস্ট নিউজ নেটওয়ার্কের  রিপোর্টিার জেসিকা ল্যাং ফ্লোরিডার বাড়ি থেকে রিপোর্টিং করছিলেন। যেখানে তিনি ক্যামেরা সেট করেছিলেন, সেটি সম্ভবত ডাইনিং স্পেস। হঠাৎই তার ক্যামেরার ফ্রেমে চলে আসেন জেসিকার বাবা। শুধু চলে আসাই নয়, সেই সময় তিনি একটি টি-শার্ট পরতে পরতে সেই ঘরে ঢুকছিলেন। পুরো টি-শার্ট মাথা গলিয়ে নিচ পর্যন্ত নেমে আসার আগেই তিনি ঘরে ঢুকে পড়েন। ফলে তার শরীরের পুরোটা টি-শার্টে ঢাকা পড়ার আগেই তিনি ক্যামেরায় ধরা পড়ে যান। যা দেখে স্বভাবতই অস্বস্তিতে পড়ে যান জেসিকা। তিনি সঙ্গে সঙ্গে রিপোর্টিং ছেড়ে বাবাকে বকাবকি শুরু করেন।

জেসিকা নিজেই এই ভিডিও শেয়ার করেছেন তার টুইটার হ্যান্ডলে। ভিডিওটি পোস্ট হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। মাত্র পাঁচ সেকেন্ডের ভিডিওটি ২৯ মার্চ পোস্ট করেছেন জেসিকা। এখনই সেটি প্রায় সাত লাখ ২০ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে একের পর এক মজার সব কমেন্ট পড়ছে পোস্টে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা