বান্ধবী কেলেঙ্কারির মোড় ঘোরাতে ব্রেক্সিট প্যাঁচ বরিসের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বান্ধবী নিয়ে কেলেঙ্কারিতে প্রবল চাপের মুখে প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ের অন্যতম প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
সেদিন রাতে বান্ধবী ক্যারি সাইমন্ডসের সঙ্গে ঠিক কি ঘটেছিল, কেনই বা বাড়িতে পুলিশ ডাকা হয়েছিল- তার একটা বিশ্বাসযোগ্য ব্যাখ্যা চাচ্ছে তার দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও দলের দাতাগোষ্ঠীগুলো। কিন্তু কেলেঙ্কারির ঘটনা থেকে নজর ঘোরাতে ব্রেক্সিট নিয়ে ফের প্যাঁচ কষলেন বরিস। ডেইলি টেলিগ্রাফে সোমবার লেখা নিয়মিত কলামে ব্যক্তিগত সমস্যার ব্যাখ্যা দেয়ার পরিবর্তে ব্রেক্সিট নিয়ে চলমান রাজনৈতিক সমস্যার প্রতিই ব্রিটিশদের দৃষ্টি আকর্ষণ করেন।
ওই কেলেঙ্কারির পর সোমবারই ফের বান্ধবীকে নিয়ে ডেটিংয়ে বের হন বরিস। কিন্তু বরিসের এ রাজনৈতিক প্যাঁচ কাজে আসছে না। তার বিরুদ্ধে ব্রেক্সিট নিয়ে ধোঁয়াশা সৃষ্টির অভিযোগ করেছেন কনজারভেটিভ পার্টির আরেক নেতা ও প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে সর্বশেষ প্রতিদ্বন্দ্বী জেরেমি হান্ট। বরিসের বিরুদ্ধে তার বাড়ির সামনে বিক্ষোভও দেখিয়েছে বিরোধীরা।
বৃহস্পতিবার রাতে বান্ধবী ক্যারি সিমন্ডসের সঙ্গে তুমুল ঝগড়া হয় জনসনের। সেই ঝগড়ার অডিও ধারণ করে গণমাধ্যমে ছড়িয়ে দেন এক প্রতিবেশী। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। কিন্তু মুখ খুলছেন না জনসন। এরপর প্রধানমন্ত্রিত্বের চূড়ান্ত দুই প্রার্থী শনিবার দলীয় নেতাকর্মীদের সামনে হাজির হন। তারা প্রধানমন্ত্রী পদে যোগ্যতা প্রমাণে ব্রেক্সিটসহ দেশের নানা বিষয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরেন। কিন্তু সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে বরিসের বান্ধবীকাণ্ড। বিতর্কে বান্ধবীর সঙ্গে ঝগড়ার বিষয়টি বারবার এড়িয়ে যান জনসন, যা আরও সমালোচনার রসদ জুগিয়েছে।
কিন্তু নিজের লেখায় বরিস বলেন, ‘যা-ই ঘটুক ৩১ অক্টোবরেই আমাদের অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে হবে। তাতে ব্রেক্সিট গণভোটের সমুন্নীত হবে।’ তিনি আরও বলেন, ‘আইনানুযায়ী ব্রেক্সিটের নির্ধারিত দিন থেকে আমরা আর মাত্র ৪ মাস দূরে আছি। আমরা অবশ্যই ব্রেক্সিট সম্পূর্ণ করব। এবার আমরা আর এটা বোতলে আটকাচ্ছি না।’ তিনি বলছেন, প্রধানমন্ত্রী হয়ে মাথা উঁচু করে ১০নং ডাউনিং স্ট্রিটে ঢুকতে হলে ব্রেক্সিট বিষয়ে তাকে অবশ্যই নিজের অবস্থান পরিষ্কার করতে হবে।
আর সে জন্য প্রকাশ্য বিতর্কে অংশ নিতে হবে। সোমবার এক বিবৃতিতে পারিবারিক কেলেঙ্কারিতে জনগণের সব প্রশ্নের উত্তর দিতে বরিসের প্রতি আহ্বান জানান জেরেমি। বলেন, ‘কাপুরুষের মতো ভয় পাবেন না।
পুরুষ মানুষের মতো আচরণ করুন। প্রশ্নের জবাব দিন।’ সোমবার ক্যারি ও বরিসের বাড়ির সামনে বিক্ষোভও দেখায় বরিসবিরোধীরা। তারা বলেন, এ জুটিকে তারা আর ওই এলাকায় দেখতে চান না। এ সময় বাড়িতে উপস্থিত ছিলেন না বরিস ও তার বান্ধবী।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











