ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২৩:২৭:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাস ধর্মঘট প্রত্যাহার, কাল থেকে নতুন ভাড়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠক শেষে চলমান ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। উভয়পক্ষের দর কষাকষি শেষে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবহন মালিকদের নিয়ে রোববার (০৭ নভেম্বর) রাজধানীর বনানীতে বিআরটিএ দপ্তরে সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

একই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে- আগামীকাল সোমবার (০৮ নভেম্বর) বৃদ্ধি করা ভাড়া যাত্রীদের কাছ থেকে নেওয়া হবে। তবে সিএনজি চালিত যানবাহনের ভাড়া বাড়ছে না বলে জানা গেছে।