ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৪:০২:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

বাসচাপায় নাদিয়ার মৃত্যু, চালক-সহকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫২ এএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে বাসচাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে
পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে বাড্ডার আনন্দনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ভিক্টর পরিবহনের চালক মো. লিটন (৩৮) ও সহকারী মো. আবুল খায়ের। তাদের দু’জনের বাড়ি ভোলা জেলায়।

এর আগে, রোববার (২২ জানুয়ারি) দুপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন নাদিয়া। তারা রাজধানীর প্রগতি সরনিতে আসলে ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে নাদিয়া রাস্তায় পড়ে ওই বাসের সামনের চাকায় পিষ্ট হন। তবে, মোটরসাইকেল চালক বন্ধু অক্ষত ছিলেন।

এ ঘটনায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তার সহপাঠীরা। আজ দুপুরেও তাদের বিক্ষোভ করার কথা রয়েছে।