বাহামাসে ডোরিয়ানের আঘাতে ৩০ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বাহামা দ্বীপপুঞ্জে শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে মৃতের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসা ৫ মাত্রার এ হ্যারিকেনের তাণ্ডবে নিখোঁজের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাই মৃতের সংখ্যা ‘অবিশ্বাস্যরকমের বেশি’ হতে পারে বলেও আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা।
বিবিসি জানিয়েছে, দ্বীপপুঞ্জটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা আবাকো দ্বীপে মৃতদেহ মুড়ে রাখার জন্য অতিরিক্ত ২০০টি ব্যাগ পাঠানো হয়েছে।
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বাহামাসের উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালানো ডোরিয়ান এখন অনেকখানি দুর্বল হয়ে যুক্তরাষ্ট্রের সাউথ ও নর্থ ক্যারোলাইনা উপকূলের পথে রয়েছে। ক্যারিবীয় অঞ্চলে চলতি মৌসুমে আঘাত হানা এ শক্তিশালী ঝড়ে আবাকো ও গ্র্যান্ড বাহামায় নিখোঁজের সংখ্যা কয়েকশ থেকে কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।
বৃহস্পতিবার বাহামাসের স্বাস্থ্যমন্ত্রী ডুয়ানে স্যান্ডস ডোরিয়ানে নিহতের সংখ্যা ‘হতভম্ব করে দিতে’ পারে বলে সতর্ক করেছেন।
স্থানীয় এক রেডিওতে তিনি বলেছেন, ‘মানুষের ভোগান্তি ও মৃতের সংখ্যা সম্পর্কে অবিশ্বাস্য তথ্যের ব্যাপারে জনগণের প্রস্তুত থাকা প্রয়োজন।’
দ্বীপটির ৭৬ হাজারের বেশি মানুষের মানবিক ত্রাণ সাহায্য প্রয়োজন বলে ধারণা দিয়েছে জাতিসংঘ।
বিমান থেকে ধারণ করা ভিডিওতে আবাকো দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি দৃশ্যমান হয়েছে। দ্বীপটির বন্দর, দোকানপাট ও কর্মস্থল, একটি হাসপাতাল ও বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে কোনো কোনোটি খণ্ড খণ্ড হয়ে উড়ে গেছে।
দ্বীপটিতে এরই মধ্যে কিছু পরিমাণ ত্রাণও পৌঁছেছে। উদ্ধারকর্মীরা মৃতদেহের পাশাপাশি নিখোঁজদের সন্ধানেও তৎপরতা বাড়িয়েছেন বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাহামাসের ২০১ জনকে উদ্ধার করার কথা জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড।
-জেডসি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক










