বাহামাসে হ্যারিকেন ডোরিয়ানের আঘাতে পাঁচজনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ক্যারিবীয় অঞ্চলের দেশ বাহামাসে হ্যারিকেন ডোরিয়ানের আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়া আরও বেশকিছু বাসিন্দা আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
দেশটির প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস জানান, বাহামাসের উত্তর-পূর্বাঞ্চলীয় অ্যাবাকো দ্বীপে পাঁচজন নিহত হয়েছেন। মূলত ওখানেই সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে হ্যারিকেন ডোরিয়ান। রেকর্ডের ভিত্তিতে এটা আটলান্টিকের দ্বিতীয় শক্তিশালী হ্যারিকেন এবং খুবই বিপজ্জনক।
ইন্টারন্যাশনাল রেড ক্রসের তথ্য বলছে, এই ঝড়ে অন্তত ১৩ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন ছবিতে উল্টে যাওয়া গাড়ি, উপড়ে পড়া গাছের চিত্র দেখা গেছে।
বাহামাসের রেকর্ড চালু হওয়ার পর থেকে ডোরিয়ানই সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন যা দেশটিতে আঘাতে হেনেছে। পূর্বাভাস বলছে, এরপর এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানবে।
ডোরিয়ান বাহামাসে ক্যাটাগরি-৫ হ্যারিকেন হিসেবে আঘাত হানে। কিন্তু এখন এটি দুর্বল হয়ে ক্যাটাগরি-৪ এ নেমে এসেছে যার বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৪০ কিলোমিটারের কাছাকাছি। এছাড়া আগামী কয়েক দিন এটা শক্তিশালী হ্যারিকেন হিসেবেই থাকবে।
-জেডসি
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক