বাড়ির উঠোনে সবজি চাষ, সফল রাজিয়া
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১১ জুন ২০২১ শুক্রবার
বাড়ির উঠোনে সবজি চাষ, সফল রাজিয়া
পটুয়াখালির দুমকির জামলা গ্রামের রাজিয়া আক্তার, এক সাধারণ গ্রামীণ গৃহবধূ। অভাবের সঙ্গে লড়াই করেই জীবনচলা। তারপর হঠাৎ মিললো মুক্তি। কিন্তু কি ভাবে! শুনুন সে কাহিনি।
এক সময় সংসারে খুব কষ্ট করেছি। আয়ের কোন পথ ছিল না। স্বামীর একার আয়ে সংসারের সব খরচ চালানো ছিল দূরুহ বিষয়। কিন্তু কী করব ভেবে পাচ্ছিলাম না। সংসারে আয় নেই। কিন্তু দিন দিন খরচ বেড়ে যাচ্ছিল, বলছিলেন রাজিয়া।
তিনি বলেন, স্বামীও সব সময় কাজ করতে পারতেন না। দুই/তিন দিন কাজ করলে এক/দু’দিন বিশ্রাম নিতে হত। আর তাই সংসারেও সব সময় টানাপোড়েন লেগে থাকত। মাসের অনেক দিনই ঘরে কোন খাবার থাকত না। আর তাই সংসারে সব সময় অশান্তি লেগেই থাকত।
কিন্তু এখন দিন পাল্টেছে। এখন কিছুটা অর্থ কষ্ট থাকলেও খাবারের কষ্ট আর নেই। বাড়ির উঠোনেই করেছি বিভিন্ন শাক-সবজির চাষ, বলেন রাজিয়া।
রাজিয়া এবং তার স্বামী আনোয়ার মৃধার বাড়ির চারপাশে রয়েছে বিভিন্ন শাক-সবজির চাষ। প্রায় সব ধরনের সবজির চাষই করেছেন এই দম্পতি। রয়েছে টমেটো, বেগুন, লাউ, বিভিন্ন শাক। এছাড়াও রয়েছে পেয়ারা, ড্রাগন এবং আম গাছ।
এখানেই শেষ নয়, আধুনিক পদ্ধতি ব্যবহার করে বাড়ির পুকুরে চাষ হচ্ছে পাবদা, শিং, কই এর মত দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। আগে জাত চিহ্নিত না করে হাঁস মুরগী পালন করলেও এখন উন্নত জাতের হাঁস মুরগী পালন করছেন তারা। এমনকি ঘরের বারান্দার বাইরে ছোট ছোট খুপরি ঘর তৈরি করে সেখানেই বিভিন্ন জাতের কবুতর পালন করা হচ্ছে।
এই গ্রামের অন্যসব পরিবারের থেকে আনোয়ার-রাজিয়া দম্পতির আয়ের উৎস একেবারেই ভিন্ন। নিজেদের সম্পদ গুলোকেই তারা সর্বোত্তম ব্যবহার করছেন। আর তাদের এই কাজে সহযোগীতা করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট এর সরেজমিন গবেষণা বিভাগ। সরকারের এই সংস্থাটি কৃষকদের আধুনিক চাষাবাদেও প্রযুক্তি এবং বিভিন্ন উপাদান দিয়ে সহযোগীতা করছে।
ফলে আনোয়ার- রাজিয়া দম্পতির মতো স্থানীয় বেশ কিছু পরিবার এখন নিজেরাই তাদের দৈনন্দিন প্রয়োজনীয় শাক, সবজী থেকে শুরু করে মাছ, মাংসের চাহিদা মিটিয়ে তা আবার স্থানীয় বাজারে বিক্রিও করছেন। এ কারণে আধুনিক কৃষি, মৎস্য, পশু-পাখি পালনসহ আধুনিক বাজার ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের ধারণা থাকায় প্রতিটি কৃষকের বাড়ি এখন এক একটি আদর্শ খামারে পরিণত হয়েছে।
কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর সরেজমিন গবেষণা বিভাগ এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সহিদুল ইসলাম বলেন, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর আওতাধীন যতগুলো গবেষণা ইনস্টিটিউট রয়েছে তাদের সকলের সর্বশেষ উদ্ভাবিত প্রযুক্তিটি কৃষকদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।
যেমন মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত মাছ এবং এর চাষাবাদ পদ্বতি, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট থেকে হাঁস, মুরগী, গরু-ছাগল পালন সম্পর্কে আধুনিক চাষাবাদ এবং উন্নত জাত সরবরাহ করা হচ্ছে।
এর সাথে কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ফলমূল চাষাবাদেও তাদের সহযোগিতা করা হচ্ছে। এ ছাড়া কোন সময়ে কোন ফসলটি উৎপাদন করলে কৃষক বেশি লাভবান হবেন সে জন্য বাজার ব্যবস্থাপনা সম্পর্কেও কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয় বলে জানান এই কৃষি বিজ্ঞানী।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



