ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৮:৪৮:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

'বিএনপি-জোট সরকারের লুটপাটেই সাক্ষরতার হার কমেছে'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:০৭ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও জামায়াত জোট সরকারের আমলে শিক্ষাখাতে বরাদ্দ দেয়া অর্থ লুটপাটের কারণেই সাক্ষরতার হার কমেছে। হত্যার মাধ্যমে অবৈধরা ক্ষমতায়ে এসেছিল। তাই বাংলাদেশ অনেক পিছিয়ে গিয়েছিল।

মঙ্গলবার সোয়া ১১টার দিকে ঢাকার ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
 
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে তেমন গুরুত্ব দেয়া হয়নি পূর্বের সরকারগুলোতে। এমডিজি গোল- ২০১৫ সালে অর্ধেক জনগোষ্ঠিকে শিক্ষিত করে তোলা। যা আমরা ছাড়িয়ে গেছি।
 
তিনি বলেন, প্রতিটি এলাকায় স্কুল আছে। বাচ্চাদের পাড়ার স্কুল হলেও সেখানে ভর্তি করাতে হবে। শিক্ষকদের আরো স্কুলে সময় ও মনোযোগ দিতে হবে। 
 
শিশু শিক্ষার্থীদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, `স্কুলে ভর্তি হওয়া শিশুদের অধিকার। একটি নির্দিষ্ট বয়স হয়ে গেলে শিশুরা স্কুলে ভর্তি হয়ে যাবে। তাদের ভর্তি পরীক্ষা নেওয়ার কোনও যৌক্তিকতা নেই।` স্কুলে ভর্তি পরীক্ষার সমালোচনা করে তিনি বলেন, `আমি বুঝি না ক্লাস ওয়ানে ভর্তি হতে শিশুকে কেন পরীক্ষা দিতে হবে। শিশুকে যদি লিখতে-পড়তে শিখেই স্কুলে ভর্তি হতে হয় তাহলে স্কুল তাকে কী পড়াবে?` জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।

এই বিভাগের জনপ্রিয়