বিএনপির হরতালে যানবাহন চলছে, ছাত্রদের ভাড়া নিয়ে ঝামেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
হরতালে রাজধানীর মগবাজার ওয়্যারলেসের চিত্র। ছবি : তাসকিনা ইয়াসমিন।
বিএনপির ডাকা হরতালে ঢাকায় যানবাহন চলাচল করছে। তবে, যানবাহনের পরিমাণ তুলনামূলক কম। তাই রাস্তায় রাস্তায় সিগন্যালে ট্রাফিক পুলিশ থাকলেও চাপ কম রয়েছে।
সিটির বিভিন্ন কেন্দ্রের অনিয়মের চিত্র তুলে ধরে নির্বাচন প্রত্যাখ্যান করে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। তবে বিএনপির ডাকা এই হরতালে ঢাকার যান চলাচল বেশ স্বাভাবিক রয়েছে।
রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা, সতর্কতা ও নজরদারিতে চলছে যানবাহন। ছেড়ে যেতে দেখা গেছে দূরপাল্লার পরিবহনও।
সকালে ঢাকার আজিমপুর, সাইন্স ল্যাবরেটরি, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, মগবাজার, মৌচাক এই রুটে দেখা যায় রাস্তায় বাস, রিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে, রাস্তা বেশ ফাঁকা রয়েছে। গাড়িতে যাত্রীর চাপ কম রয়েছে।
এদিকে, হরতালের দিন হওয়ার কারণে গাড়িতে শিক্ষার্থীদের কাছ থেকে স্টুডেন্ট ভাড়া নিতে চাইছে না কন্ডাক্টর। শাহবাগে দেওয়ান গাড়ির চেকার উঠলে দুজন যাত্রী নিজেদের স্টুডেন্ট বলে পরিচয় দেয়। এসময় কন্ডাক্টর বলে হরতালের দিন কোন স্টুডেন্ট ভাড়া নেই। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বাকবিতন্ডা হয়।
এ প্রসঙ্গে ইডেন কলেজের শিক্ষার্থী সায়মা আহমেদ জানান, বিএনপি হরতাল ডেকেছে শনিবার রাতে। কিন্তু আজকের ক্লাস তো সাসপেন্ড করেননি আমাদের শিক্ষকেরা। তাই, আমরা ক্লাসে এসেছি। ক্লাস করে এখন বাসায় ফিরছি। এখন কন্ডাক্টর যদি ঝামেলা করে তাহলে তো হবে না!
এ প্রসঙ্গে গাড়ির কন্ডাক্টর বলেন, হরতালের দিন আবার কিসের স্টুডেন্ট ভাড়া!
গতকাল শনিবার রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন প্রত্যখ্যান ও হরতাল কর্মসূচির ডাক দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে এই হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।
তবে বিএনপির ডাকা এ হরতাল না মেনে রোববার গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি











