বিএসএফকে নিয়ে মমতার বার্তা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফকে নিয়ে বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, বিএসএফ নিজেদের কাজ করবে। আর পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে।
বৃহস্পতিবার কৃষ্ণনগরের প্রশাসনিক সভা থেকে এ বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়, মুখ্যমন্ত্রী যখন বিএসএফ ইস্যুতে এই বার্তা দিচ্ছেন, তখন মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে চিঠি লিখেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল বিএসএফ ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী থানার আইসিদের এলাকায় নজরদারি বাড়ানোর ওপর জোর দেন।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ‘আপনাদের বাংলাদেশ বর্ডার রয়েছে। করিমপুর থেকে শুরু করে। থানার আইসিদের বলব, একটু ঘোরাঘুরি বাড়ান। নাকাচেকিং বাড়ান। বিএসএফ আপনার এলাকায় গিয়ে কোনোরকম অনুমতি ছাড়া যেন কোনোকিছুতে জড়িয়ে পড়তে না পারে, সে বিষয়টিকেও নজরে রাখতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেন, ‘মানুষের ওপর অত্যাচার হোক, সেটা আমি কোনওভাবেই সহ্য করব না।’
মুখ্যমন্ত্রী যখন জেলার বিভিন্ন প্রশাসনিক বৈঠকে বিএসএফ ইস্যুতে এই বার্তা দিচ্ছেন, তখন রাজ্যপাল জগদীপ ধনখড় চিঠি লিখে জানিয়েছেন, ‘পুলিশ–বিএসএফের মধ্যে সংঘাত কাম্য নয়। দুই বাহিনীর মধ্যে সহযোগিতার মানসিকতা থাকা প্রয়োজন।’
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক