বিকিনি পরলেই বিনামূল্যে জ্বালানি: গ্যাস স্টেশনের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার
বিনামূল্যে গ্যাস নিতে বিকিনে হাজির পুরুষরাও। ছবি: টুইটার থেকে নেওয়া।
কোনও প্রতিষ্ঠানকে নিজেদের বিজ্ঞাপনের ফাঁদে নিজেদেরই পড়তে দেখেছেন কখনও? রাশিয়ার একটি গ্যাস স্টেশনের অবস্থা তাই হয়েছিল। অফার ছিল মাত্র তিন ঘণ্টার জন্য। কিন্তু তাতেই ক্রেতার ঠেলায় প্রাণ ওষ্ঠাগত গ্যাস স্টেশনের কর্মীদের।
রাশিয়ার সামারার ‘দ্য অলভি’ গ্যাস স্টেশন সম্প্রতি একটি বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনের বলা ছিল, ‘যারাই বিকিনি পরে আসবেন তাদের জন্য গ্যাস ফ্রি’।
কর্তৃপক্ষ মনে করেছিলেন, একটা চমকও হবে, সেই সঙ্গে বাড়তি প্রচারের আলোও পাওয়া যাবে। প্রচুর নারী বিকিনি পরে আসবেন। সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হবে। কিন্তু সেই বিজ্ঞাপনের ফল যে এমন হবে তা মনে হয় তারা স্বপ্নেও ভাবেননি।
বিজ্ঞাপনে কোথাও বলা ছিল না, এটি শুধু নারীদের জন্য। সেই সুযোগের পূর্ণ সদব্যবহার করেন পুরুষরা। বহু পুরুষ বিকিনি পরে জ্বালানি ভরার লাইনে গাড়ি দাঁড় করিয়ে দেন। কেউ কেউ তো আবার বাড়তি ফ্লেভার যোগ করার জন্য সুন্দর বিকিনির সঙ্গে হাই হিল পরেও চলে আসেন। ফলে সব মিলিয়ে গ্যাস নেওয়া ও ছবি তোলার লম্বা লাইন পড়ে যায়।
পরিস্থিতি যখন এমন, তখন তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। বহু মানুষ এই ‘বিকিনি বয়’-দের ছবি তুলতে থাকেন। দ্রুত সেই সব ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।
গ্যাস স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা পুরুষদের এভাবে বিকিনি পরে গ্যাস নিতে আসায় প্রথমে কিছুটা হকচকিয়ে যান। কিন্তু দিনের শেষে তাদের উদ্দেশ্য সফল। তারা চেয়েছিলেন একটা ভাল প্রচার। সেটা হয়েছে।
এদিকে অনেকে মনে করছেন, শুধু নারীরা বিকিনি পরে ফ্রিতে গ্যাস নিতে এলে যতটা না প্রচার পেত, রাশিয়ার এই পুরুষদের জন্য তা আরও বেশি প্রচারের আলো টেনেছে।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











