বিক্ষোভ-সংঘর্ষে ফের উত্তাল হংকং
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
হংকংয়ে পুলিশের অনুমতি না পেয়েও বিক্ষোভ ও মিছিল শুরু করেছে দেশটির হাজারো গণতন্ত্রকামী মানুষ। পেট্রলবোমা ও পাথর ছুঁড়তে থাকা বিক্ষোভকারীদের দমনে জলকামান ও টিয়ার গ্যাস ছুড়ছে পুলিশ।এতে বিক্ষোভ আর সংঘর্ষে আবারও উত্তাল হয়ে পড়েছে হংকং।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পুলিশ মিছিলের অনুমতি না দিলেও হাজার হাজার মানুষ একসঙ্গে জড়ো হয়ে যায় এবং সবচেয়ে ব্যস্ত ও বাণিজ্যিক অঞ্চলে মিছিল প্রতিবাদ চালাতে থাকে। বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের পতাকাও নিয়ে আসেন। হংকংয়ের স্বাধীনতা আদায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেন।
এর আগে ব্রিটিশ কনস্যুলেটের বাইরে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হয়। এ সময় তারা ১৯৯৭ সালের হস্তান্তর চুক্তির পূর্ণ বাস্তবায়নের চীনকে চাপ দেওয়ার আহ্বান জানান। ‘এক দেশ দুই নীতি ব্যবস্থা মৃত’ এবং ‘হংকংকে স্বাধীন করো’ বলে স্লোগান দিতে থাকেন তারা। এ সময় পিপলস রিপাবলিক অব চায়নার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টানানো একটি ব্যানারেও তারা আগুন দেয়।
বিতর্কিত এ প্রত্যার্পণ বিলের মাধ্যমে হংকংয়ের সন্দেহভাজন অপরাধীদের বিচারের জন্য চীনের মূল ভূখন্ডে পাঠানোর অনুমোদন দেওয়া হবে। এর ফলে এ নিয়ে দেশের অভ্যন্তরে বহুদিন ধরেই উত্তেজনাকর বিরাজ করছে। এই বিলের বিপক্ষে অবস্থান করে ১৯৯৭ সালের হস্তান্তর চুক্তির পূর্ণ বাস্তবায়নে চীনকে চাপ দেওয়ার আহ্বান জানান হংকংয়ের গণতন্ত্রকামী জনগণ।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










