বিক্ষোভে উত্তাল স্পেনের বার্সেলোনা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালুনিয়ার স্বাধীনতাকামী রাজনৈতিক নেতাদের কারাদণ্ডের প্রতিবাদে বার্সেলোনা জুড়ে বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বুধবার রাতে শহরটির বিভিন্ন সড়কে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
২০১৭ সালে কাতালুনিয়ার স্বাধীনতা লাভের আন্দোলন ও গণভোট পুরো স্পেনকে কাঁপিয়ে দিয়েছিল। সোমবার দেশটির সুপ্রিম কোর্ট ঐ আন্দোলন, গণভোট এবং তার পরবর্তী স্বাধীনতা ঘোষণা সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত নয় রাজনীতিবিদ ও নেতাকে সর্বোচ্চ ১৩ বছর পর্যন্ত কারাদণ্ড দিলে বিক্ষুব্ধরা ফের রাস্তায় নামে। বুধবার দিনভর সুপ্রিম কোর্টের ঐ রায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখা গেলেও রাতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়।
বুধবার দিনের বেলায় বিক্ষোভকারীরা বার্সেলোনার বেশকিছু সড়ক ও রেললাইন বন্ধ করে দেয়। আঞ্চলিক সরকারপ্রধান তোরা নিজেও ‘স্বাধীনতাপন্থিদের ঘাঁটি’ খ্যাত জিরোনা শহরের একটি বিক্ষোভে অংশ নেন। আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে সঠিক উপায়ে বিক্ষোভের উদাহরণ দেখাতে ঐ বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে পরে জানান তিনি। সূর্য ডোবার পরপরই কয়েক হাজার বিক্ষোভকারী, যাদের অধিকাংশই তরুণ, বার্সেলোনার কেন্দ্রস্থলের একটি প্রধান সড়কে জড়ো হয়ে স্বাধীন কাতালানের পতাকা উড়াতে থাকে; তারা শূন্যে টয়লেট পেপারও ছুড়ে মারে।
বিক্ষোভকারীরা কর্মকর্তাদের লক্ষ্য করে মলোটোভ ককটেল, পেট্রোল বোমা ও এসিড ছুড়েছে বলে দাবি পুলিশের। কোনো কোনো স্থানে বিক্ষোভকারীদের ওপর পুলিশকে লাঠিচার্জ ও ফোমের প্রজেক্টাইল ছুড়তে দেখা গেছে বলেও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। জরুরি বিভাগ পরে বার্সেলোনা ও বিভিন্ন শহরে বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৫২ জনকে প্রাথমিক চিকিত্সা দেওয়ার কথা জানিয়েছে।
স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার এ পরিস্থিতিতে দ্রুত ও যথোপযুক্ত ব্যবস্থা নেবে। মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সোশ্যালিস্ট পার্টির এ শীর্ষ নেতা বলেন, ‘সমগ্র পরিস্থিতিই যে সরকারের বিবেচনায় আছে, কাতালান জনগণ এবং স্পেনের সমাজের সবারই তা জানা উচিত।’
নভেম্বরে হতে যাওয়া সাধারণ নির্বাচনে ফের জয়ী হওয়ার সম্ভাবনা থাকা সানচেজের ওপর কাতালুনিয়া নিয়ে শক্ত অবস্থান এবং উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া বিষয়ে ডানপন্থী দলগুলোর ব্যাপক চাপ আছে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










