বিক্ষোভে উত্তাল হংকং, আটক ১৮০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
চীনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর উদযাপনের দিন মঙ্গলবার রক্তাক্ত হয়ে উঠেছে হংকং। এদিন সংঘর্ষের ঘটনায় পুলিশসদস্যসহ আহত হয়েছে ৪০ জন। গুলিবিদ্ধ হয়েছে একজন। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে ১৮০ জনকে।
হংকংয়ের বিক্ষোভকারীরা চীনের জাতীয় দিবসে শোক পালন করে। তারা ব্যানার নিয়ে উইঘুর ও তিব্বতিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। পুলিশ দাবি করেছে, বিক্ষোভকারীরা পেট্রলবোমাও নিক্ষেপ করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করা হয় বলে জানান তারা।
পরে হংকংয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ১০৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ বলছে, ওই দিনটিতেই সবচেয়ে বেশি সহিংস ও বিশৃঙ্খল হয়ে উঠেছে হংকং।
হংকংয়ের পুলিশ প্রধান স্টিফেন লো জানিয়েছেন, বিক্ষোভে ২৫ জন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।
এদিকে ১৮ বছর বয়সী এক বিক্ষোভকারীকে গুলি করেছে পুলিশ। বিতর্কিত অপরাধী প্রত্যর্পণ বিলকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হওয়ার পর এবারই প্রথম বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা বুলেট ছুড়েছে পুলিশ। ছয় দফা গুলি ছুড়লে একটি গুলি এসে ওই বিক্ষোভকারীর বুকে লাগে।
উল্লেখ্য, গত ৯ জুন থেকে কথিত অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয় হংকংয়ে। ওই বিলে বলা হয়েছে যে, হংকংয়ে কেউ গ্রেপ্তার হলে তাকে চীনের হাতে তুলে দেয়া যাবে। এরপরই ওই বিলের বিপক্ষে শক্ত অবস্থান নেয় হংকংয়ের জনগণ।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










