বিক্ষোভে নাভালনির স্ত্রী ইউলিনা গ্রেপ্তার; লকডাউনে মস্কো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মুকিতর দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাশিয়া। এ পর্যন্ত নাভালনির স্ত্রী ইউলিনাসহ চার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। মস্কোর সব রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। শহরটিতে যানবাহন ও জনগণের যাতায়াত নিষিদ্ধ করেছে পুলিশ।
তীব্র ঠান্ডা আর গ্রেপ্তারের হুমকি মাথায় নিয়েই নাভালনির সমর্থকরা রোববার বিক্ষোভ শুরু করেন। মস্কোয় জিএমটি ০৯:০০ তে ভারী তুষারপাতের মধ্যে বিক্ষোভ শুরু হয়। সেখান থেকে অন্তত ৬৮১ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
এর আগে বিবিসি জানায়, মস্কোয় বিক্ষোভকারীদের আটকাতে প্রশাসন থেকে নগরীর বিভিন্ন মেট্রো স্ট্রেশন বন্ধ করে চলাচল সীমিত করে দেওয়া হয়। এছাড়া, শহরের কেন্দ্রস্থলে অসংখ্য দোকান ও রেস্তোরাঁ বন্ধ করে দেয়া হয়। মাটির ওপর দিয়ে চলাচল করা যানবাহনও অন্যপথে ঘুরিয়ে দেওয়া খবর পাওয়া গেছে।
পরে বিক্ষোভে লোকসমাগম বাড়লে গ্রেপ্তারের সংখ্যাও বাড়ে। এরপর মস্কোর সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়।
নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর জার্মানিতে কয়েক মাসের চিকিৎসা শেষে দেশে ফিরেই আটক হন নাভালনি। স্থগিত এক দণ্ডের নির্দেশনা অমান্য করার অপরাধে ১৭ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়, সেদিনই তিনি বার্লিন থেকে রাশিয়ায় ফিরেছিলেন।
রাশিয়ার কর্তৃপক্ষ বলছে, অর্থ আত্মসাতের এক মামলার স্থগিত দণ্ড চলাকালে নাভালনির নিয়মিত পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল।
গার্ডিয়ান জানায়, বিক্ষোভে নেতৃত্ব দেওয়া নাভালনির স্ত্রী ইউলিনা নাভালনিকেও আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৪২০০ জনকে। বড় বড় শহরগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। কয়েকটি ভিডিওতে পুলিশকে সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা গেছে। এক বিক্ষোভকারী এ সময় অজ্ঞান হয়ে পড়ে।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








