বিচ্ছেদ হলেও রোনালদোর সম্পত্তির ভাগ পাবেন বান্ধবী
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৪ পিএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অন্যতম ধনী ফুটবলার। তার পরিচিতি বিশ্ব জুড়ে। শুধু খেলা নয়, তার পারিবারিক জীবনের কারণেও শিরোনামে উঠে আসেন।
এবার পর্তুগালের সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোর সঙ্গে চুক্তি হয়েছে জর্জিনা রদ্রিগেজের। এর প্রেক্ষিতে বিচ্ছেদ হলেও তার বান্ধবী রোনালদোর সম্পত্তির একটি অংশ পাবেন!
পর্তুগালের ওই সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদো এবং জর্জিনার মধ্যে চুক্তি হয়েছে। ভবিষ্যতে তাদের মধ্যে কোনও সম্পর্ক না থাকলেও আর্থিক সাহায্য পাবেন জর্জিনা। সেই সঙ্গে ছেলেমেয়েদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। রোনালদো এবং জর্জিনা এখন পাঁচ সন্তানকে বড় করছেন।
পর্তুগালের এক সংবাদমাধ্যম বরাত দিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ২০১৬ সাল থেকে রোনালদোর সঙ্গে থাকেন জর্জিনা। এর আগে তার সঙ্গে রোনালদোর আলাপ হয়েছিল একটি দোকানে। তবে তারা বিয়ে করেননি। গত সাত বছর ধরে তারা একসঙ্গেই রয়েছেন। সম্প্রতি রোনালদো তার ২৯ বছর বয়সী বান্ধবীর সঙ্গে চুক্তি করেছেন, যা ভবিষ্যতে আর্থিকভাবে জর্জিনাকে নিরাপত্তা দেবে।
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চুক্তিতে বলা আছে জর্জিনা সারা জীবন প্রতি মাসে প্রায় ৯০ লক্ষ টাকা পাবেন। রোনালদোর সঙ্গে বিচ্ছেদ হলে এই অর্থের পরিমাণ আরও বাড়বে। সেই সঙ্গে জর্জিনা পাবেন লা ফিঙ্কা বাড়িটি। এই বাড়িটিই দেখানো হয়েছিল নেটফ্লিক্সের ‘আই অ্যাম জর্জিনা’ অনুষ্ঠানে।
এদিকে, রোনালদো বিশ্বের প্রথম পুরুষ ফুটবলার হিসাবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন। সেই ম্যাচে গোলও করেন তিনি। ২০০তম ম্যাচে খেলতে নামার আগে রোনালদোর হাতে তুলে দেয়া হয় গিনেস রেকর্ড।
রোনালদো বলেন, ২০০তম ম্যাচ প্রমাণ করে যে, আমি দেশকে কতটা ভালবাসি। আমার কাছে এই মাইলফলক খুব গুরুত্বপূর্ণ। ২০০ ম্যাচ খেলার রেকর্ড কোনও পুরুষ ফুটবলারের নেই। এ রকম কিছু ঘটাতে পারব ভাবিনি। তাই আমি খুব খুশি। আরও অনেক রেকর্ড গড়তে চাই।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











