বিচ্ছেদের জল্পনা, ইনস্টাগ্রামের সব পোস্ট মুছলেন মেলানিনা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিনা ট্রাম্প ইনস্টাগ্রামের সব পোস্টই রহস্যজনকভাবে মুছে দেয়ায় বিস্মিত হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীরা। এতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বিচ্ছেদের নতুন জল্পনা করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানুয়ারিতে হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার পর থেকে মেলানিনা আর প্রকাশ্যে আসেননি।
এর আগে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্প হেরে যান।
দক্ষিণ ফ্লোরিডায় মার-আ-লাগো রিসোর্টে ওঠার পর থেকে সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন মেলানিনা। এখানেই তিনি বর্তমানে তার ‘বি বেস্ট’ ক্যাম্পেইনের কাজে ব্যস্ত আছেন।
সাবেক এই ফার্স্ট লেডি ইনস্টাগ্রামে তার সব পোস্টই মুছে দিয়েছেন। তবে সেখানে শুধু ২০ জানুয়ারি হোয়াইট হাউজ ত্যাগের সময় বিদায়ী বার্তায় রয়ে গেছে।
রোববার তার স্বামী ডোনাল্ড ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে আমেরিকান ফুটবলের (রাগবি ফুটবল) প্রতিযোগিতা সুপার বলের এক পার্টিতে অংশ নিলেও মেলানিনা তাতে আসেননি।
ওই পার্টির অতিথিরাও মেলানিনার নতুন এই আচরণে বিস্মিত হন, যেখানে আগে নিয়মিতভাবেই তিনি এতে অংশ নিতেন।
অনুষ্ঠানে তার অনুপস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের সাথে মেলানিনার সম্পর্কের টানাপোড়েনের গুজব তৈরি হয়েছে বলে জানায় বিভিন্ন সংবাদমাধ্যম।
সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই সাবেক প্রেসিডেন্টের কাছ থেকে মেলানিনার বিবাহ-বিচ্ছেদের জল্পনা করা হচ্ছে। কয়েক মাস আগে সাবেক ফার্স্ট লেডির এক সহকারী দাবী করেছেন, মেলানিনা বিবাহ বিচ্ছেদের জন্য প্রতিটি মিনিট গুনছেন।
ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলের কাছে দেয়া এক সাক্ষাতকারে ওমারোসা মারিগাউল্ট নিউম্যান নামের ওই সাবেক সহকারী বলেন, ট্রাম্প দম্পতির ১৫ বছরের সংসার ভেঙে গেছে।
তিনি বলেন, মেলানিনা প্রতিটি মিনিট গুনছেন যাতে তার (ট্রাম্প) মেয়াদ শেষ হয় এবং বিবাহ-বিচ্ছেদের আবেদন করতে পারেন।
অন্যদিকে সাবেক অপর এক সহকারী স্টিফেন ওয়াকওফ ওই সময় দাবি করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প ও মেলানিনা হোয়াইট হাউজে আলাদা বেডরুমে থাকছেন। সূত্র : জিও নিউজ
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










