ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৭:৩০:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

বিজিবিতে প্রথমবারের মতো নারী সৈনিক

আপডেট: ০১:০৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার

BGB-WM স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : এবার বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতেও নারী সৈনিক নিয়োগ দেয়া হচ্ছে। পুরুষের পাশাপাশি আগামীতে বাংলাদেশের সীমান্ত পাহারা দেবেন নারীরা। দেশের সীমান্তরক্ষী বাহিনীর ২৩১ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো সৈনিক পদে নারীদেরও নিয়োগ দেয়া হচ্ছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। সীমান্ত পাহারার সঙ্গে নারী এবং শিশু পাচার বন্ধে নারী সদস্যরা বিশেষ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেছেন বিজিবির মহাপরিচালক। দেশের সব আইন শৃংঙ্খলা বাহিনীতে নারী সদস্যদের অংশগ্রহণ থাকলেও এই বাহিনীতে ছিলো না। সামনে ৮৮তম ব্যাচে সৈনিক পদে নারী সদস্যও নিচ্ছে বিজিবি। যুগান্তকারী এ সিদ্ধান্তে আশাবাদী বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি গণমাধ্যমকে জানান,যে সব অঞ্চলের সীমান্তো নারী দ্বারা চোরাচালান করা হয় তাদের রোধ করতেই নারী সদস্য নিয়োগ করা হবে। শুধু চেকপোস্ট নয়,আগামীতে দেশের সব সীমান্তে নারী সদস্যদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে বিজিবি। নারী সদস্যদের নিয়ে আলাদা ব্যাটালিয়ন করার কথাও ভাবছে বিজিবি। ভারত অনেক আগেই সীমান্তে নারী সদস্যদের নিয়োগ দিয়েছে। বিশ্বের অন্যান্য অনেক দেশেও এই দায়িত্ব নারী রয়েছ। বাংলাদেশের নারী সীমান্তরক্ষীদের শতভাগ নিরাপত্তা এবং আবাসন সুবিধা দেয়ার পরিকল্পনা নিয়েছে বিজিবি।

এই বিভাগের জনপ্রিয়