বিজেপি দাঙ্গা বাধানোর চেষ্টা করলে ক্ষমা নয়: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিজেপি-আরএসএস দাঙ্গা বাধানোর চেষ্টা করলে দেশ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন তিনি। মমতা এদিন কাশ্মিরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সিআরপিএফ জওয়ানদের নিহত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের গাফিলতিসহ নানা প্রশ্ন উত্থাপন করেন। খবর পার্সটুডের।
তিনি বলেন, ‘বাংলা শান্তিপ্রিয় জায়গা। আমরা সবাই মিলে যখন লড়াই করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, হঠাৎ দেখছি গত দু’দিন ধরে রাত বারোটা/একটায় ভারতের জাতীয় পতাকা নিয়ে আরএসএসের কিছু প্রচারক বেরোচ্ছে রাস্তায়। বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের কিছু যারা মানুষকে ঘৃণা করতে শেখায়, সাম্প্রদায়িক সংগঠন, তারা রাস্তায় বেরোচ্ছে। তারা রাস্তায় বেরিয়ে রাত্রিবেলায় আতঙ্ক সৃষ্টি করছে! গতকাল বেহালা ও বনগাঁয় এরকম ঘটনা ঘটেছে আমার কানে এসেছে। একটা দলের, কোনো একটা সম্প্রদায়ের একটা জলসা চলছিল, সেখানে আরএসএসের মিছিল নিয়ে গিয়ে আক্রমণ করা হয়েছে শ্রীরামপুরে, হুগলিতে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটানো হচ্ছে। আরএসএসের প্রচারক যারা বহিরাগত তারা এই সুযোগে হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান দাঙ্গা বাধিয়ে দিচ্ছে।’
তিনি বলেন, ‘আমেরিকান গোয়েন্দা বিভাগ যেটা বলেছিল, গত একমাস আগে, তারা একটা অ্যাডভাইজারি দিয়েছে নির্বাচনের নাম করে ভারতে দাঙ্গা হবে। তারা এ নিয়ে সবাইকে সতর্ক করেছিল। আমরা তো দেখতে পাচ্ছি একটা ঘটনা ঘটেছে, সেজন্য আমরা তার শাস্তি চাই। এতগুলো জওয়ানকে যারা মেরে দিয়েছে এবং এই মরবার পিছনে যে দুর্বলতা আছে, যে গাফিলতি আছে, যে অবহেলা আছে, কেন ২০০৫ জন জওয়ান একইসঙ্গে ৭৮ টি কনভয় একসঙ্গে অনুমোদন করা হল? সরকারের কাছে যখন আক্রমণ হতে পারে খবর ছিল তখন আগেভাগে কেন পদক্ষেপ নেয়া হয়নি? কেন এক সঙ্গে এত কনভয় একসঙ্গে গেল? সরকারি গোয়েন্দা বিভাগের রিপোর্ট থাকা সত্ত্বেও কেন পদক্ষেপ নেয়া হয়নি?’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকে টার্গেট করে মমতা বলেন, ‘আমরা ভেবেছিলাম লড়াইটা একসঙ্গে লড়ব, কিন্তু এখন দেখছি আমরা চুপ করে বসে আছি, আর মোদিজি-অমিত শাহ ভাষণ দিয়ে বেড়াচ্ছেন। ওঁরা এমন ভাষণ দিচ্ছেন, যেন ওঁরাই শুধু দেশপ্রেমিক, আর সকলে উগ্রপন্থী! এটা ঠিক নয়।’
দেশের যেকোনো প্রান্তে যেকোনো নাগরিকের থাকবার অধিকার রয়েছে বলেও মমতা মন্তব্য করেন।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











