ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ২:২২:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

বিজেপি বাংলাকে রক্ষা করতে চায় না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির প্রধান সারির দল বিজেপিকে লক্ষ্য করে বলেছেন, বাংলাকে ওরা বাঁচতে দিতে চায় না, রক্ষা করতে চায় না। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আলীপুরের উত্তীর্ণয় সামাজিক প্রতিনিধিদের এক সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত ত্রিপুরার বিষয়ে বলেন, ত্রিপুরায় দেখুন। সেখানে কী অত্যাচার চলছে! একটা ডায়েরি পর্যন্ত করতে পারে না মানুষ। বাইরে বের হতে পারে না তারা। এমনকি কোনো প্রতিবাদও জানাতে পারে না মানুষ। হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশে কৃষক আন্দোলন হচ্ছে। রাস্তায় পেরেক পুঁতে রেখেছে। দিল্লিতে দাঙ্গায় কত মানুষ মরেছে সেই ক্যা (সিএএ), এনআরসি, এনপিআর (সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জি, জাতীয় জনসংখ্যা নিবন্ধন) এর ব্যাপারে।

বিজেপি নেতা অমিত শাহকে কটাক্ষ করে মমতা বলেন, আজ আবার ক্যা-কু করার জন্য এসেছে। ওই ক্যা-কু করে বেড়াও, এখানে ট্যা-ফু করা যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ দেশটির পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে এসে জনসভায় রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা করায় মমতা তার সমালোচনাও করেন।

-জেডসি