বিজেপিকে ক্ষমতা থেকে না সরালে দেশ বাঁচবে না: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ৬ মে ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপিকে দেশের ‘সবচেয়ে বড় বিপদ’ বলে অভিহিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (রোববার) গোয়ালতোড়ে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
মমতা বলেন ‘এটা হল দিল্লির নির্বাচন। মনে রাখবেন দেশের সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় দুর্যোগ আজকে বিজেপি দল। এই দলকে ক্ষমতা থেকে না সরালে আগামীদিন দেশ বাঁচবে না। আদিবাসী বলুন, তপশিলি বলুন, সংখ্যালঘু বলুন, সাধারণ মানুষই বলুন কেউ বাঁচবে না। সেজন্য সবার আগে এদেরকে পরাজিত করতে হবে।’
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘নরেন্দ্র মোদি তো পাঁচ বছর প্রধানমন্ত্রী ছিলেন। জিজ্ঞেস করুন ওই বিজেপি’র নেতাদের যারা এক হাতে ঝাণ্ডা অন্য হাতে ডাণ্ডা, তৈরি হয়েছে কতগুলো গুণ্ডা! আর করে শুধু পাণ্ডাগিরি। ওদের পাণ্ডাগুলোকে জিজ্ঞেস করুন তোমাদের নরেন্দ্র মোদি গত পাঁচ বছরে কী উন্নয়ন করেছে?’
বিজেপির সমালোচনা করে মমতা বলেন, ‘আমরা দাঙ্গা বাঁধাতে দিই না। দাঙ্গায় বিশ্বাস করবেন না। অনেক আগুন জ্বালিয়েছে ওরা। অনেক মানুষকে হত্যা করেছে। দাঙ্গায় লোক মারা যায়। দাঙ্গায় ঘরবাড়ি পুড়ে যায়। দাঙ্গায় মারা গেলে কী সাংঘাতিক দাঙ্গা হয় কল্পনা করতে পারবেন না! নরেন্দ্র মোদির অভিজ্ঞতা আছে। তাঁর গুজরাটে অনেক দাঙ্গা তিনি করিয়েছেন তো নিজে সেজন্য উনি সেটা জানেন। আমরা দাঙ্গা করতে দিই না।’
কেন্দ্রীয় সরকার বছরে ২ কোটি বেকারের কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং নোট বাতিলের ফলে তিন কোটি ছেলে মেয়ের চাকরি চলে গেছে বলে মমতা মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, (বিজেপিশাসিত) উত্তর প্রদেশে যারা চামড়া শিল্পে কাজ করতেন তাদের মধ্যে দু’লাখ মানুষ বেকার হয়ে গেছেন। পশ্চিমবঙ্গে যারা যে কাজ করতেন তারা সেই কাজ করছেন বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মন্তব্য করেন। সূত্র : পার্সটুডে
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











