বিজেপিতে যোগ দিলেন একঝাঁক টলি তারকা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
দল বদলের আঁচ এবার টলিউডেও। লোকসভা নির্বাচনের আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। তখন এটাও শোনা গিয়েছিল, হয়তো লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে লড়াই করবেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে লড়াইয়ের ময়দানে দেখা যায়নি। তবে টলিউডে বিজেপির নতুন ব্রিগেড গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা।
নাম প্রকাশে অনিচ্ছুক টলিউডের প্রভাবশালী এক অভিনেতা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদ্মশিবির থেকে টলিউডের একদম উপরতলাতেও যোগাযোগ করা হচ্ছে প্রতিনিয়ত। এ ক্ষেত্রে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের জন্য উদ্বেগের খবর হলো, সেই সমস্ত যোগযোগ কিন্তু বিজেপির জন্য ‘ইতিবাচক’ খবরই বয়ে আনছে।
তারই ধারাবাহিকতায় এবার টলিউড থেকে দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে যোগ দিলেন ১২ জন অভিনেতা। যাদের মধ্যে রয়েছেন পার্নো মিত্র, অঞ্জনা বসু, ঋষি কৌশিক, রূপাঞ্জনা, মৌমিতা গুপ্ত, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অরিন্দম হালদার (লামা), রূপা ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র ও কৌশিক প্রমুখ।
এসব অভিনয়শিল্পীদের গেরুয়া শিবিরে যোগদানের পর দিলীপ ঘোষ জানান, ‘টালিগঞ্জে একটা গোষ্ঠীর মাফিয়া রাজ চলছে। বিজেপি দুনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার। সেখানে আগেও অনেকেই যোগ দিয়েছিলেন। তবে তাদের নানা হুমকি দিয়ে আটকে রাখা হয়েছিল। এবার সেই নিয়মে বদল ঘটল। আরও ঘটবে।’
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











