ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:২৬:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

বিজয় সরণীতে বাসের ধাক্কায় নারী চিকিৎসক নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

রাজধানীর বিজয় সরণীতে বাসের ধাক্কায় আক্তার জাহান রুম্পা (২৭) নামে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। অাজ মঙ্গলবার ভোরে বিজয় সরণি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রুম্পা চট্টগ্রামের হালিশহর এলাকার আখতারুজ্জামানের মেয়ে। তিনি সিলেটের ওসমানী নগরের বার্ডসআই হাসপাতালের চিকিৎসক ছিলেন। শ্যামলীর একটি হাসপাতালে চাকরির সাক্ষাৎকার দিতে তিনি ঢাকা এসেছিলেন।

ডা. মহসীন নামে রুম্পার এক আত্মীয় জানান, একটি চাকরির সাক্ষাৎকারের জন্য রুম্পা ঢাকা এসেছিলেন। ভোরে রুম্পা অটোরিকশায় শ্যামলী যাচ্ছিলেন। বিজয় সরণী মোড়ে পৌঁছালে মহাখালীগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।