ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৯:০৪:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বিজয়ীর বেশে দেশে ফিরেছে ক্রিকেট কন্যারা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিজয়ীর বেশে দেশে ফিরেছে ক্রিকেটকন্যারা। জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাই পর্ব শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আজ বুধবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ওমানের মাস্কাট থেকে ঢাকায় এসে পৌঁছায় বাংলাদেশের এই বিজয়ী কন্যারা।

তবে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরেও উৎসবের সুযোগ পাচ্ছে না নিগার সুলতানা জ্যোতিরা। কারণ করোনার ফলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে পুরো দলকে। 

জানা গেছে, অন্তত ৫ দিন কোয়ারেন্টিনে থাকবেন নারী ক্রিকেটাররা।

দেশে ফেরার অপেক্ষায় ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করা নারীরাদেশে ফেরার অপেক্ষায় ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করা নারীরা

আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারে বাতিল হয়ে গেছে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব। টুর্নামেন্ট বাতিল হলেও বাংলাদেশ দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।