ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৩:৫২:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

বিটিভি’র মানোন্নয়নে একযোগে কাজ করতে হবে : তারান হালিম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০৩ এএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মানোন্নয়নে কর্মচারি, শিল্পী, কলাকুশলীসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। কলে মিলে এক সাথে কাজ করলে বিটিভির মানোন্নয়ন করা যাবে। 


তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম আজ সোমবার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার দপ্তরে বৈঠককালে এ কথা বলেন।


তিনি বলেন, সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বিটিভিকে জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে জনগণ এর সুফল সম্পর্কে সচেতন হয়।


এছাড়াও বিটিভিকে দ্রুত ডিজিটালাইজড করার বিষয়ে গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।


তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, উপ-মহাপরিচালক (বার্তা) মোহাম্মদ নাসির উদ্দিন, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সুরৎ কুমার সরকার, প্রধান প্রকৌশলী মো. সোলেমান হক, মহাব্যবস্থাপক মাসুদুল হক, মূখ্য বার্তা সম্পাদক ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের জনপ্রিয়