বিডা’ প্রধানের সঙ্গে রুশনারা আলীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:১৪ এএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার
ঢাকায় সফররত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী আজ সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামের সাথে তার অফিসে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর ব্রিটেনের সাথে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য সুবিধা সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্রিটেনের ঘনিষ্ট বন্ধুরাষ্ট্র। রপ্তানিতে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বাজার ব্রিটেন। বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশ ব্রিটেনকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। ইউরোপীয় ইউনিয়নের দেয়া সুবিধার আওতায় বাংলাদেশ ব্রিটেনের কাছ থেকে ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাণিজ্য সুবিধা পেয়ে আসছে। ব্রিটেনে পর্যায়ক্রমে বাংলাদেশের রপ্তানি বাড়ছে।
তিনি আশা প্রকাশ করেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার পর বাংলাদেশের সাথে বাণিজ্য আরো বাড়বে। বিডা’র নির্বাহী চেয়ারম্যান বর্তমান অনুকূল পরিবেশে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করার বিষয়ে ব্রিটিশ এমপি’র দৃষ্টি আর্কষণ করেন।
বাংলাদেশ গত এক দশকে যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে সে সম্পর্কে বিশ্ববাসী অবহিত নয় উল্লেখ করে তিনি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের বিষয়ে বিশ্ববাসীকে জানানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ব্রিটিশ এমপি বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নে ব্রিটেন সন্তুষ্ট। ব্রিটেন বাংলাদেশের উন্নয়নের অংশীদার। ব্রিটিশ ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে আরো বিনিয়োগে আগ্রহী। এছাড়াও তিনি উল্লেখ করেন, ব্রিটেনে বাংলাদেশে তৈরি অনেক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে।
উভয় পক্ষ প্রয়োজনীয় বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি









