বিদেশি বিনিয়োগকারীরা বিশেষ সুবিধা পাবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০২ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে যারা বিনিয়োগ করবে, তাদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়া হবে। বুধবার (১ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা বলেন।
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যখন আমরা দ্বিতীয়বার সরকার গঠন করি, তখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ছিল। সেই মন্দা কাটিয়ে উঠে আমরা আজকে এগিয়ে যাচ্ছি। সারা বিশ্বে প্রবৃদ্ধি অর্জন কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন বৃদ্ধি করে চলছে। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে আইসিটির (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা আইসিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। যত বেশি ডিজিটাল ডিভাইস করা যাবে ততো আমরা লাভবান হব। আইসিটি একসময় এ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হয়ে দাঁড়াবে।’
পাট খাতে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশ রক্ষার জন্য সারা পৃথিবীতে মানুষ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। পরিবেশবান্ধব যেসব পণ্য, সেগুলো ব্যবহার করার জন্য মানুষ উদগ্রীব। এ জন্য আমাদের পাট খাতে গুরুত্ব দিতে হবে। দেশি-বিদেশিরা এখানে বিনিয়োগ করতে পারেন।’
তৃণমূল মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার সরকারের লক্ষ্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের যত উৎপাদন, ব্যবসা, বাণিজ্য যাই আমরা করি, দেশের মানুষের ক্রয়ক্ষমতা আমাদের বাড়াতে হবে।’
অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ও বাণিজ্য সচিব মোহাম্মদ জাফর উদ্দিন উপস্থিত ছিলেন।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











