বিদেশে প্রেমিকার জন্য পুতিনের বিলাসবহুল ফ্ল্যাট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
পানামা পেপার্স কেলেঙ্কারির রেশ না কাটতেই নতুন করে আলোচনার জন্ম দিল ‘প্যান্ডোরা পেপার্স’। এর মাধ্যমে ফাঁস হয়ে গেল বিশ্বের প্রভাবশালী ৩৫ রাষ্ট্রনেতা, ৩০০ সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা ও বিলিয়নেয়ারদের গোপন সম্পদ ও লেনদেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে বান্ধবীর জন্য ভ্লাদিমির পুতিনের কেনা ফ্ল্যাট বাড়ি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, মোনাকোয় ২০০৩ সালের সেপ্টেম্বরে ৩৬ লাখ ইউরো গোপন লেনদেনের মাধ্যমে একটি বিলাবহুল ফ্ল্যাট কেনা হয়। যেখানে মন্টে কার্লো স্টার কমপ্লেক্সের চতুর্থ তলায় ঝকঝকে একটি ফ্ল্যাট, দুটি পার্কিং স্পেস, একটি স্টোররুম ও সুইমিং পুল ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। চুক্তিতে সই করেছিল একটি স্থানীয় নোটারি।
প্যানডোরা পেপারসের কল্যাণে জানা যায়, ফ্ল্যাটটির আসল মালিক সভেৎলানা ক্রিভোনোগিখ নামের একজন নারী। যিনি রাশিয়ার একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। থাকতেন ঘনবসতিপূর্ণ একটি অ্যাপার্টমেন্টে। আর পাঁচটা পরিবারের সঙ্গে বাথরুম ও রান্নাঘর ভাগাভাগি করতে হতো তাকে। মাত্র কয়েক বছরেই আঙুল ফুলে কলাগাছ হয়েছেন এই নারী। সেন্ট পিটারসবার্গে অভিজাত এলাকায় ফ্ল্যাট, মস্কোয় সম্পত্তি, একটি ইয়টসহ আরও অনেক সম্পদ, যার আনুমানিক মূল্য ১০ কোটি ডলারের বেশি।
খবরে দাবি করা হয়, একসময় দোকানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করা ক্রিভোনোগিখের কপাল খুলে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সখ্যতার পর। সেন্ট পিটারসবার্গের মেয়র থাকার সময় পুতিনের সঙ্গে বন্ধুত্ব। একসময় পরিণত হন প্রেমিকায়। ২০০৩ সালে এক কন্যা সন্তানের জন্ম দেন এ নারী। লুইজা নামে ওই কন্যার জন্মদাতা পুতিনই। তবে পুতিনের ব্যক্তিগত বিষয়ে কখনো মুখ খোলেনি ক্রেমলিন।
মূলত ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) প্রতিবেদনের নাম দিয়েছে ‘প্যানডোরা পেপারস’। প্রকাশিত গোপন নথিগুলো বিবিসি, গার্ডিয়ানসহ বিভিন্ন সংবাদমাধ্যমের যৌথ অনুসন্ধানে বের হয়ে এসেছে।
জানা যায়, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর যৌথ অনুসন্ধানে প্রায় এক কোটি ২০ লাখ দলিলপত্র হাতে পেয়েছে। এরপরই এক এক করে বিশ্বের প্রভাবশালীদের গোপন সম্পদের তথ্য গ্রিক উপকথায় বিশ্বের প্রথম মানবী প্যানডোরার বাক্সের মতোই বেরিয়ে আসতে শুরু করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যে ৩৫ জন রাষ্ট্রনেতার তথ্য মিলেছে তাদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীরা। তাদের মধ্যে কেউ কেউ এখনও পদে বহাল। ৩০০ কর্মকর্তার মধ্যে রয়েছেন ৯০ দেশের মন্ত্রী, বিচারক, মেয়র, মিলিটারি জেনারেল। একশ বিলিয়নেয়ারের মধ্যে রয়েছে ব্যবসায়ী নেতা, রক তারকা, বিনোদন জগতের তারকা।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










