ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১০:০২:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনগণ ভোগান্তিতে পড়বে : রওশন

আপডেট: ০২:১৫ পিএম, ২৯ আগস্ট ২০১৫ শনিবার

rowshon-ershad-japa-lg20150430205131 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  ঢাকা : গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় ভোগান্তিতে পড়বে সাধারণ জনগণ। পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগসহ সার্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা। রওশন এরশাদ বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সব ধরনের উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। ফলে উদ্যোক্তারা ক্ষতির সম্মুখীন হবেন। এ ঝুঁকি নিয়ে অনেকেই বিনিয়োগে আসতে চাইবেন না। ফলে নিরুৎসাহিত হবে বেসরকারি খাত।  বিরোধীদলীয় নেতা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমার আশা করেছিল মানুষ। এ অবস্থায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির মাধ্যমে কার্যত জন-আকাঙ্ক্ষার বিপরীত প্রতিফলন ঘটেছে।  রওশন এরশাদ বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সাধারণ জনগণও ভোগান্তিতে পড়বে। কারণ এর ফলে পরিবারের ব্যবহার্য গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি ছাড়াও বাড়বে দ্রব্যমূল্য, পরিবহন ব্যয় ও জীবনযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে। এর বেশির ভাগ চাপ পড়বে সীমিত আয়ের মানুষের ওপর।  তাই বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, সার্বিক দিক বিবেচনা করে সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। সেই সঙ্গে জ্বালানি তেলের দাম কমিয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রাখবে।

এই বিভাগের জনপ্রিয়