ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৮:২৩:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

বিদ্যুতের পর এবার বাড়ল পানির দাম

ইউএনবি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

বিদ্যুতের দাম বৃদ্ধির এক দিন পরেই পানির দাম বাড়িয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। এ যেন পরিষেবা ভোক্তাদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা। আজ শুক্রবার সংস্থাটি আবাসিক ও বাণিজ্যিক উভয় ব্যবহারকারীদের জন্য পানির দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যমান ১১ দশমিক ৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৪ দশমিক ৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম বেড়েছে ২৪ দশমিক ৯৭ শতাংশ। অন্যদিকে, বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে দাম বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। প্রতি ইউনিট পানির দাম বর্তমানের ৩৭ দশমিক ০৪ টাকা থেকে হয়েছে ৪০ টাকা। 

নতুন দাম আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ওয়াসা গত আট মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পানির দাম বাড়াল। সর্বশেষ গত বছরের জুলাইতে পানির দাম বৃদ্ধি করা হয় যা কার্যকর হয় ১ সেপ্টেম্বর থেকে। তখন প্রতি ইউনিট পানির দাম আবাসিক গ্রাহকদের জন্য ১১ দশমিক ০২ টাকা থেকে বাড়িয়ে ১১ দশমিক ৫৭ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য ৩৫ দশমিক ২৮ টাকা থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ০৪ টাকা করা হয়েছিল।

এর আগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ৫.৩ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৮.৪ শতাংশ বৃদ্ধি করে। সংস্থার নবনিযুক্ত চেয়ারম্যান মো. আবদুল জলিল এ ঘোষণা দিয়ে জানান, নতুন এ দাম ১ মার্চ থেকে কার্যকর হবে।

এবার বিদ্যুতের খুচরা মূল্য প্রতি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) ৬ দশমিক ৭৭ টাকা থেকে বাড়িয়ে ৭ দশমিক ১৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ৪ দশমিক ৭৭ টাকা থেকে বাড়িয়ে ৫ দশমিক ১৭ টাকা করা হয়েছে। খুচরা বৃদ্ধি সাধারণ গ্রাহককে এবং পাইকারি বৃদ্ধি বিদ্যুত বিতরণকারী কোম্পানিগুলোকে বহন করতে হবে।