ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৬:০৮:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিধ্বস্ত প্লেনে রাগিব রাবেয়া মেডিকেলের ১৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৫০ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার

কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলা প্লেনে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ১৩ শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে ১১ ছাত্রী, ২ ছাত্র। তারা সবাই নেপালি বাংশোদ্ভূত। ১৩ শিক্ষার্থীর সবাই মারা গেছেন বলে আশঙ্কা করছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের ছুটিতে নিজ দেশে বেড়াতে যাচ্ছিলেন তারা।

হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. আবেদ হোসেন বলেন, বিধ্বস্ত হওয়া বিমানে আমাদের ১৩জন শিক্ষার্থী ছিলেন। তাদের সবাই সম্ভবত নিহত হয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

ডা. আবেদ হোসেন বলেন, মেডিকেল কলেজটিতে নেপালের আড়াইশ’ শিক্ষার্থী রয়েছেন। রোববার (১১ মার্চ) পরীক্ষা শেষ হওয়ার ওই ফ্লাইটে ১৩ শিক্ষার্থী বাড়ি ফিরছিলেন।

শিক্ষার্থীরা হচ্ছেন-১৯তম ব্যাচের সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।

তিনি বলেন, চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষে ফলাফল প্রকাশের জন্য দুই মাসের মতো সময় লাগে। সাধারণ রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত কোন অ্যাসাইনমেন্ট থাকে না। তাই ওই সময়ে সবাই নিজেদের বাড়িতে চলে যায়। নেপালের শিক্ষার্থীরাও গতকাল রোববার ঢাকার উদ্দেশ্যে তাদের দেশে যাচ্ছিলো।

তিনি আরো জানান, আমরা নেপালি অন্য শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। একই সাথে তাদের অ্যাম্বাসির সাথেও যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে সবাই নিহত হয়েছেন বলে ধারণা করছেন তারা। ওই মেডিকেলে ২৫০জন নেপালি নাগরিক পড়ছেন।

এই বিভাগের জনপ্রিয়