ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৪:১৫:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

বিধ্বস্ত বিমানের ‌১৫৭ আরোহীর কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার

ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের সব আরোহী মারা গেছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। 

বিবিসি জানিয়েছে, ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেছেন, 'বিমানে থাকা কেউ আর বেঁচে নেই বলে আমাদের মনে হচ্ছে।' ফ্লাইটটিতে মোট ৩৩ দেশের নাগরিকরা ছিলেন বলেও জানায় তারা।

আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে বিমানটি উড্ডয়নের ৬ মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। এতে মোট ১৪৯ যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ফ্লাইট ইটি৩০২ কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল। আদ্দিস আবাবা থেকে রওনা দেওয়ার পর ৬২ কিলোমিটার দক্ষিণপূর্বে বিশফটুশহরের কাছে বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স বিধ্বস্ত হয়। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গভীর দুঃখ প্রকাশ করেছেন। তাৎক্ষণিক এক টুইটে প্রধানমন্ত্রী বলেন, এ বিমান দুর্ঘটনায় যেসব পরিবার তাদের স্বজন ও আপনজন হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।