ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ৮:২৬:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮১ চেয়ারম্যানসহ ৩৬০ জন জয়ী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে ভোটের আগেই ৮১ জন চেয়ারম্যানসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৩৬০ জন প্রতিনিধি।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এসব জনপ্রতিনিধি একক প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানরা প্রায় সবাই আওয়ামী লীগের প্রার্থী।

ইসি যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৫৭২, সংরক্ষিত মহিলা পদে ১৯৩ ও সাধারণ সদস্য পদে ১ হাজার ৬৬৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরমধ্যে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ৮১, সংরক্ষিত মহিলা পদে ৭৬ ও সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

এই তিন পদে মোট ৩৬০ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন বলে জানান তিনি।