ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৪:০৮:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

বিনা পয়সায় ভ্যাকসিন পেয়েও সমালোচনা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১১ জুন ২০২২ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

ঘাতকব্যধি করোনা প্রতিরোধে বিনা পয়সায় টিকা গ্রহণকারীরা সমালোচনা করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আসলে কিছু মানুষ অর্জনকে অর্জন হিসেবে নিতে পারে না। কেন তাদের এই দৈনতা?’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষ্যে আজ শনিবার (১১ জুন) দলীয় নেতাকর্মীরা গণভবনে গেলে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিনা পয়সায় টিকা দিয়েছি। বিনা পয়সায় যাদের ভ্যাকসিন দিয়ে তরতাজা করেছি তারাই এখন সমালোচনা করছে।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমরা একটা বাজেট দিয়েছি। উন্নত দেশে যেখানে জিডিপি মাইনাসে চলে যাচ্ছে। সেখানে আমরা ৫ ভাগের ওপরে রেখেছি। অথচ এমন অর্জনকেও কিছু মানুষ অর্জন হিসেবে নিতে পারছে না। এটাই বাস্তবতা।’

এ সময় শেখ হাসিনা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন ও চাপে বাধ্য হয় আমাকে মুক্তি দিতে। যতবার গ্রেফতার হয়েছি, ততবারই নেতাকর্মীদের উদ্দেশে চিঠি দিয়েছি। চিঠির মাধ্যমে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি। দেশবাসীকে চিঠি দিয়েছি। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা সবসময় ঠিক থাকে। এটা বাবার সময়ও দেখেছি।’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার অবাক হয়েছিল, ১৫ দিনে আমার মুক্তির জন্য ২৫ লাখ স্বাক্ষর সংগ্রহ করা হয়। আর এটাই আওয়ামী লীগ। জনগণই হলো আমাদের শক্তি।’