বিনোদন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্থান সংকট দেখা গেছে হোটেল-মোটেলে।সাপ্তাহিক ও বড়দিনসহ কয়েক দিনের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, কুয়াকাটাসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে ভিড় করছেন হাজারো পর্যটক। বুকিং হয়ে গেছে সব হোটেল-মোটেল। প্রাণচাঞ্চল্যে মুখর ব্যবসা প্রতিষ্ঠানগুলো। হোটেল-মোটেলে জায়গা না পেয়ে অনেকে রাত কাটিয়েছেন আকাশের নিচে কিংবা পরিচিতদের বাড়িতে।
প্রতিবছর শীত মৌসুমে পাহাড়ের সৌন্দর্য দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন পর্যটকরা। তবে সাপ্তাহিক ও বড়দিন উপলক্ষে দীর্ঘ ছুটির কারণে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হয়েছে বান্দরবানে। মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক শৈলপ্রপাত, চিম্বুক পাহাড়, নীলগিরিসহ দর্শনীয়স্থানে ভিড় করছেন তারা।
টানা ছুটিতে রাঙামাটিতেও আশানুরূপ পর্যটক পেয়ে খুশি হোটেল-মোটেল রিসোর্ট মালিকসহ পর্যটন ব্যবসায়ীরা। জমজমাট হয়ে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য। হোটেল-মোটেল, গেস্ট হাউস ও রেস্ট হাউসগুলোতে উঠতে পারছেন না ভ্রমণ পিপাসুরা। তবে সড়ক-মহাসড়কে যানজট, অতিরিক্ত পরিবহন ভাড়া এবং অব্যবস্থাপনায় দুর্ভোগও পোহাতে হচ্ছে ভ্রমণপিপাসুদের।
এদিকে, ছুটিতে সাগর কন্যা কুয়াকাটাতেও ঢল নেমেছে পর্যটকদের। তবে খাবার মূল্য ও হোটেল ভাড়া বেশি রাখার অভিযোগ জানিয়েছেন তারা। কয়েক জন পর্যটক জানান, কুয়াকাটায় ঘুরতে এসেছি। তবে খাবারের দাম কিছুটা বেশি এবং পর্যটনের ভেতরের কানেক্টিং সড়কগুলো পাকা করা জরুরি।
এদিকে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ ।
এক সপ্তাহ আগেই কুয়াকাটার দেড় শতাধিক হোটেল-মোটেল এবং কটেজ বুকিং হয়ে যাওয়ায় অনেকে আত্মীয় স্বজন কিংবা স্থানীয়দের বাড়িতে রাত্রীযাপন করছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




