ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২০:৪২:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

বিমান বিধ্বস্তে নিহত : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪২ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


আজ পৃথক শোকবার্তায় তারা নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সিঙ্গাপুর থেকে জানান, চারদিনের সরকারি সফরে সিঙ্গাপুরে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এ ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’


প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা প্রকাশ করেছেন।


তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্ঘনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।