ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ৪:২৭:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

বিমানবন্দরে করোনা টেস্টের নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

চীনসহ বিশ্বের আরও কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে যাতে এর সংক্রমণ ছড়াতে না পারে সেজন্য বিমানবন্দরে সতর্কতার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

তিনি জানান, এখন পর্যন্ত চীনসহ চারটি দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ ছড়িয়েছে। বাংলাদেশে যাতে এটা ছড়াতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বিমানবন্দরগুলোতে করোনা টেস্ট করার নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে চীনসহ যেসব দেশে সংক্রমণ বেড়েছে, সেসব দেশ থেকে আসা যাত্রীদের অবশ্যই পরীক্ষা করতে হবে। একই সঙ্গে সবাইকে মাস্ক পরানোসহ সামাজিক দূরত্ব মেনে চলতে স্থানীয় প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, চীনে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ভারতের বিমানবন্দরে বেশ কিছু ব্যক্তির শরীরে এরই মধ্যে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে।