ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৫:২৬:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

বিমানবাহিনীর কর্মকর্তা আমাকে ধর্ষণ করেছে: মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে কর্ণেল হিসেবে চাকরির সময় তার বসের হাতে ধর্ষিতা হয়েছিলেন বর্তমান সিনেটর মারথা ম্যাকস্যালি।  বিশ্ব নারী দিবসের মাত্র একদিন আগে বোমা ফাটালেন যুদ্ধে অংশ নেয়া এই মার্কিন জঙ্গিবিমানের প্রথম নারী পাইলট। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন বিষয়ক এক শুনানিতে এসব কথা বলেছেন মারথা ম্যাকস্যালি।

কিন্তু বিমান বাহিনীতে কাজ করার সময় নিজের ধর্ষণের ঘটনা নিয়ে কোনো অভিযোগ করেননি অ্যারিজোনা অঙ্গরাজ্যের রিপাবলিকান দলের এই নেত্রী। কারণ হিসেবে তিনি, নিজের লজ্জা ও বিভ্রান্তবোধ এবং প্রচলিত পদ্ধতির ওপর অবিশ্বাসের কথা তুলে ধরেন।

তার ভাষায়, হতাশার কারণে বিমান বাহিনী থেকে গত ১৮ বছর ধরে বিচ্ছিন্ন ছিলাম। অন্য ধর্ষিতাদের মত আমিও ভেবেছিলাম, এ নিয়ে অভিযোগ করলে পদ্ধতিগত ক্রুটির কারণেই আমাকে ফের শ্লীলতাহানির সম্মুখীন হতে হবে।

বুধবার সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক সাবকমিটির ওই শুনানিকালে ম্যাকস্যালি বলেন, এ নিয়ে অনেক বছর ধরে আমি চুপ করে ছিলাম। কিন্তু সামরিক বাহিনী এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় এবং সেখানে এসব ঘটনায় যথেষ্ট প্রতিক্রিয়া না হওয়ায় পরবর্তীতে আমি অনুভব করলাম কিছু লোককে জানানো দরকার যে আমিও নিপীড়িত হয়েছিলাম।

ম্যাকস্যালির এই সাক্ষ্যে তিনি ‘ভীষণভাবে তাড়িত’ হয়েছেন বলে মন্তব্য করেছেন কমিটির শীর্ষ পর্যায়ের ডেমোক্রেট সিনেটর ক্রিস্টেন জিলিব্রান্ড।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের পুরো সামরিক বাহিনীজুড়ে যৌন নিপীড়নের ঘটনা প্রায় ১০ শতাংশ বেড়ে গিয়েছিল।

মার্কিন বিমান বাহিনী থেকে ২০১০ সালে কর্নেল পদে অবসর নেয়ার আগে দীর্ঘ ২৬ বছর ধরে ওই প্রতিষ্ঠানে চাকরি করেছেন ম্যাকস্যালি। এরপর দুই মেয়াদে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গত বছর সিনেটর নির্বাচিত হন তিনি।

নিজের যৌন নিপীড়নের অভিজ্ঞতা নিয়ে আগেও কথা বলেছিলেন ম্যাকস্যালি। গত বছর সিনেট নির্বাচনের প্রার্থী হিসেবে প্রচারণাকালে ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি জানিয়েছিলেন, ১৭ বছর বয়সে হাই স্কুলের অ্যাথলেটিক কোচ তার সঙ্গে যৌন সম্পর্ক করার জন্য তাকে চাপ দিয়েছিলেন।

এছাড়া সামরিক বাহিনীতে থাকাকালীন সময়েও তিনি যৌন হেনেস্তার শিকার হয়েছিলেন বলেও জানিয়েছিলেন। তবে এবারই নিজের ধর্ষণ হওয়া নিয়ে সরাসরি মুখ খুললেন সিনেটর মার্থা ম্যাকস্যালি।

-জেডসি