বিয়ের গেটে টাকা নিয়ে বরের মাথা ফাটিয়ে দিলো কনেপক্ষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিয়ে বাড়িতে বরের মাথা ফাটিয়ে দিলো কনেপক্ষের লোকজন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও অবরুদ্ধ অবস্থা থেকে বরের বাবা মহুবুল ইসলামকে উদ্ধার করে। আহত বরের নাম সাহান বাদশাহ।
গতকাল বুধবার রাতে উপজেলার মধুপুর ইউপির বাওচন্ডি সাকোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বরপক্ষ।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার মধুপুর ইউপির কাজিপাড়া গ্রামের মহুবুল ইসলামের ছেলে সাহান বাদশাহর সঙ্গে সাকোয়াপাড়া গ্রামের আইয়ুব আলির মেয়ে আয়েশা খাতুনের বিয়ে হয়। গত বুধবার ছিল কনে বিদায়ের অনুষ্ঠান। ছেলেপক্ষ মেয়ের বাড়িতে কনে আনতে গেলে গেটে টাকা দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে মেয়েপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে ছেলেপক্ষের ওপর হামলা করে। এতে করে বর সাহান বাদশাহর মাথা ফেটে যায়। আরও কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও ছেলের বাবা মহুবুল ইসলামকে অবরুদ্ধ অবস্থা হতে মুক্ত করে।
আহত অবস্থায় তাদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সাহান বাদশাহকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানা পুলিশের ওসি আরিফ আলি। তিনি বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



