বিশ্ব ক্যান্সার দিবস আজ সোমবার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ফাইল ছবি
বিশ্ব ক্যান্সার দিবস আজ ৪ ফেব্রুয়ারি সোমবার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। ক্যান্সার রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এই রোগ প্রতিরোধে সরকারি ও বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করাই হবে দিবসটি পালনের উদ্দেশ্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সর্বশেষ তথ্য অনুযায়ি, বাংলাদেশে বর্তমান ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখের বেশি। প্রতি বছর বাংলাদেশে প্রায় দু’লাখ লোক ক্যান্সার রোগে আক্রান্ত এবং প্রায় দেড় লাখ লোক মারা যাচ্ছে। দিবসটি পালনে বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আই এম এন্ড আই ওয়েল’। বিশ্ব্যব্যাপী ক্যান্সার রোগের বিরুদ্ধে লড়াইয়ে সমগ্র বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারে। প্রতি বছর ৪ ফেব্রুয়ারি এই দিবসটি পালিত হয়।
বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে আজ মহাখালী ক্যান্সার হাসপাতালে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
দিবসটি উপলক্ষে হাসপাতালের সিটি স্ক্যান, এমআরআই, লিকুইড অক্সিজেন প্ল্যান্ট এবং ডে-কেয়ার কেমোথেরাপির কিউ ম্যানেজমেন্ট সিস্টেম-এর উদ্বোধন করা হবে।
এছাড়াও বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় এএমসিজিএইচ মিরপুর হাসপাতাল থেকে এক শোভাযাত্রা বের করা হবে।
এছাড়াও পরেদিন একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম