বিশ্বকাপ জয়ের ১০০ দিন পর মেসির ১০০ গোল!
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ৩০ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ক্লাব ফুটবলে সম্ভব-আসম্ভব সবই জিতেছেন। দেশের হয়ে জিতেছেন কোপা আমেরিকা ও সর্বশেষ বিশ্বকাপ। কিন্তু সব পাওয়ার তৃপ্তি নিয়েও সাফল্যের সরণিতে লিওনেল মেসির যাত্রা থামার কোনো লক্ষণ নেই। বিশ্বকাপ জেতার পরেও নিত্যনতুন পালক যুক্ত হচ্ছে আর্জেন্টাইন মহানায়কের অর্জনের মুকুটে।
পানামার বিপক্ষে আগের ম্যাচে পেশাদার ক্যারিয়ারে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন। এবার মেসির কীর্তি আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল। এখানেই শেষ নয়, সেঞ্চুরির উপলক্ষ্য তিনি রাঙিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিকে। বাংলাদেশ সময় বুধবার সকালে ঘরের মাঠে প্রীতি ম্যাচে মেসির জাদুকরী ফুটবলে কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
পরিচিত নাম না হলেও ফুটবলে কুরাসাও দুর্বল দল নয়। ডাচ ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপদেশটি ফিফা র্যাংকিংয়ে রয়েছে ৮৬ নম্বরে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। প্রথমার্ধেই পাঁচ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় কুরাসাও। ২০ থেকে ৩৭ মিনিটের মধ্যে তিন গোল করেন মেসি।
আর্জেন্টিনার জার্সিতে তার সাত হ্যাটট্রিকের মধ্যে এটিই দ্রুততম। ইরানের আলী দাই ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর আন্তর্জাতিক ফুটবলে শততম গোল করা তৃতীয় ফুটবলার মেসি। ১০০তম গোলটি এলো কাতার বিশ্বকাপ জয়ের ১০০ দিন পর! দেশের হয়ে ১৭৪ ম্যাচে মেসির গোল এখন ১০২। হ্যাটট্রিকের পাশাপাশি দুটি গোল বানিয়ে দেন মেসি। আর্জেন্টিনার সাত গোলের বাকি চারটি নিকোলাস গঞ্জালেস, এনজো ফার্নান্দেজ, আনহেল দি মারিয়া ও মনতিয়েলের।
কোনো গোল হজম না করে দুটি প্রীতি ম্যাচ জেতায় আগামী মাসে প্রকাশিত হতে যাওয়া পরবর্তী ফিফা র্যাংকিংয়ে ব্রাজিলকে হটিয়ে দীর্ঘদিন পর শীর্ষে ফিরবে আর্জেন্টিনা। বিশ্বকাপ জেতার পর থেকেই উৎসবের জোয়ার চলছে দেশটিতে। প্রীতি ম্যাচের মোড়কে সবই যেন বিশ্বকাপ সাফল্য উদ্যাপনের আয়োজন।
সমর্থকদের আবেগ ছুঁয়ে গেছে মেসিকেও, সামনে আপনাদের সঙ্গে আরও অনেক আনন্দ-উৎসব ভাগাভাগি করে নেব। এই পাগলামি যেন শেষ না হয়।’ কোচ লিওনেল স্কালোনির কণ্ঠেও অভিন্ন সুর, ‘আমাদের বিশ্বকাপ জয়ের উৎসব কখনোই থামবে না।’
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




