বিশ্বকাপ ফাইনালে হাফটাইম মাতাবে শাকিরা-ম্যাডোনা-বিটিএস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে যোগ হতে যাচ্ছে নতুন এক মাত্রা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে জমকালো ‘হাফ-টাইম শো’। আর এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মঞ্চে থাকছেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা, ল্যাটিন সম্রাজ্ঞী শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
আজ বৃহস্পতিবার (১৪ মে) ফিফা আনুষ্ঠানিকভাবে এই মেগা লাইনআপের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে বিরতির সময় এই পারফরম্যান্স অনুষ্ঠিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, এবারের হাফ-টাইম শো-টির পরিকল্পনা ও কিউরেশন করছেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন। একটি মজার ভিডিওর মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়, যেখানে ক্রিস মার্টিনকে ‘সিসেম স্ট্রিট’ এবং ‘মাপেটস’-এর জনপ্রিয় চরিত্রগুলোর সঙ্গে দেখা গেছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই উদ্যোগকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, ফুটবল এবং বিশ্বমানের সংগীতের এই সংমিশ্রণ ক্রীড়াবিশ্বে এক অনন্য নজির সৃষ্টি করবে। তবে এই আয়োজনের ফলে প্রথাগত ১৫ মিনিটের বিরতি কিছুটা দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এই শো থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ দান করা হবে, যা বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলের প্রসারে কাজ করবে। এর আগে ২০২৪ সালের কোপা আমেরিকা ফাইনালে শাকিরা বিরতির সময় পারফর্ম করেছিলেন, যা ফুটবল বিশ্বে ব্যাপক প্রশংসা কুড়ায়।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










