ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ৭:২৪:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

বিশ্বকাপে আমাদের টিম নেই, এটা কষ্ট দেয় : প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বকাপ হচ্ছে, আমাদের টিম নেই, এটা কষ্ট দেয়। রোজ খেলা দেখি আর ভাবি, কবে আমাদের ছেলে-মেয়েরা সুযোগ পাবে।

বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’র তৃতীয় আসরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী, গুণী। তারা একটু সুযোগ পেলে অসাধ্য সাধন করতে পারে। আমাদের মেয়েরা অনেক ভালো করছে। এতে কোনো সন্দেহ নাই। মেয়েরা সাফ গেমসে, এশিয়ান গেমসে ফুটবল-ক্রিকেটে পারদর্শিতা দেখাচ্ছে। আমি মনে করি আমাদের ছেলেরাও পারবে।

তিনি বলেন, খেলাধুলা ও প্রতিযোগিতা যুবসমাজকে পথ দেখায়। যত বেশি খেলাধুলা করবে মন ও শরীর ভালো থাকবে। খেলাধুলায় যে প্রতিযোগিতা, তা দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

সরকারপ্রধান বলেন, মাদক ও জঙ্গিবাদে আমরা বিশ্বাস করি না। সেজন্য খেলার সুন্দর পরিবেশ করে দিয়েছি। আমি জানি, এ জন্য সরকারি পৃষ্ঠপোষকতা লাগে। সেভাবেই আমরা কাজ করছি। সারা দেশে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, খেলোয়াড়দের বিকশিত হওয়ার জন্য প্রশিক্ষণ দিচ্ছি। সামনে আরও সুযোগ করে দেব।